ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সরিষাবাড়ীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সিপিবি প্রার্থী জুয়েল


  • আপলোড সময় : বুধবার ২৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:১৭ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের পক্ষের দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচনে অংশ নিতে তিনি মাঠপর্যায়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়েছেন।

বুধবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন মাহবুব জামান জুয়েল। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। পথসভা ও গণসংযোগে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচারণায় তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান।

পথসভায় বক্তব্যে সিপিবি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল বলেন, “আমি কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। জনগণের ভোটে নির্বাচিত হলে সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া সকল কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো।” তিনি বলেন, শিল্পকারখানা চালু হলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং বেকারত্ব অনেকাংশে কমে আসবে।

তিনি আরও বলেন, “যমুনা সার কারখানায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধানে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।” সিপিবির প্রার্থী হিসেবে নির্বাচিত হলে সকল স্তরের দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে মাহবুব জামান জুয়েল বলেন, “আসন্ন নির্বাচন উপলক্ষে বর্তমানে ভোটের পরিবেশ তুলনামূলক ভালো রয়েছে। তবে নির্বাচন শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।”

পথসভায় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সদস্য কবি আলতাফ হোসেন, জামালপুর জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ এবং পোগলদিঘা ইউনিয়ন সিপিবির সাধারণ সম্পাদক হারুন রশীদ মুন্সিসহ পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নেতারা বলেন, সিপিবি সবসময় কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার নিয়ে রাজনীতি করে আসছে। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতেই তারা নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। বক্তারা ভোটারদের সিপিবির প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন ধরে এলাকার নানা সমস্যা অবহেলিত রয়েছে। তারা বলেন, প্রার্থীরা যদি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক হন, তাহলে এলাকার উন্নয়ন সম্ভব। নির্বাচনী প্রচারণার মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করায় সন্তোষ প্রকাশ করেন অনেকেই।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর