ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে কলকাতা, তৃতীয় অবস্থানে ঢাকা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:৪৩ এএম

বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে।

সকাল ৮টার দিকে ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ২৬০। পরিবেশগত মানদণ্ড অনুযায়ী এই মাত্রার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক আবহাওয়ার কারণে প্রতিবছর শীত মৌসুমে ঢাকার বাতাসের মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়ে। চলতি বছরেও প্রায় প্রতিদিনই বায়ুদূষণের তালিকায় ঢাকার নাম শীর্ষের দিকে দেখা যাচ্ছে।

আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় ২৯২ স্কোর নিয়ে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। ২৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর ২০২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উচ্চমাত্রার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি তৈরি করছে। বিশেষ করে মেগাসিটিগুলোতে বসবাসকারী কোটি কোটি মানুষ শ্বাসকষ্ট, হৃদ্‌রোগ, চোখ ও ত্বকের জ্বালাপোড়া, ফুসফুসজনিত জটিলতা এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকিতে পড়ছেন।

বায়ুমানের সূচক বা একিউআই অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসকে ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’, ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। ঢাকার বর্তমান একিউআই স্কোর যেহেতু ২০১ থেকে ৩০০-এর মধ্যে রয়েছে, তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

বিশেষ করে শিশু, প্রবীণ ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্তদের বাড়ির ভেতরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। সাধারণ নাগরিকদের ক্ষেত্রেও বাইরে শারীরিক পরিশ্রমমূলক কাজ সীমিত রাখা এবং প্রয়োজনে মাস্ক ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে। একিউআই স্কোর ৩০০ ছাড়িয়ে গেলে বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।

পরিবেশবিদদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপরিকল্পিত নির্মাণকাজ, ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া এবং শুষ্ক মৌসুমে ধূলিকণার আধিক্য। নিয়মিত রাস্তায় পানি না ছিটানো, নির্মাণস্থলে ধুলা নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কার্যকর নজরদারির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আন্তর্জাতিক এই বায়ুমান সূচক মূলত পিএম ২.৫ নামের অতি সূক্ষ্ম ধূলিকণার উপস্থিতির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এই ধূলিকণা খুব সহজেই ফুসফুসে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, এই নীরব ঘাতক থেকে রক্ষা পেতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারি পর্যায়ে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর