ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:১৮ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ভাঙ্গায় সিজারিয়ান অপারেশনের পর সদ্য প্রসূতি শারমিন আক্তার সন্তানসহ তিন সন্তান রেখে চিরবিদায় নেন। মৃত্যুতে হতদরিদ্র পরিবারটি মর্মাহত হয়েছে। স্বামী ভ্যানচালক আরিফ শেখের চোখের অশ্রু সবাইকে কাঁদাচ্ছে। নবজাতক শিশু ও দুই মেয়ে মায়ের পরম ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে পড়েছে।

নিহত শারমিন আক্তারের স্বামী জানান, মঙ্গলবার প্রসবজনিত জটিলতায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মায়ের বড় মেয়ে আরিফার বয়স ৫ বছর, ছোট মেয়ে ফাতেমার বয়স ৩ বছর এবং নবজাতক ছেলেটির বয়স মাত্র দুই দিন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল দেব বলেন, “রোগীটি আগে থেকেই মারাত্মক রক্তশূন্যতায় ভুগছিলেন। অপারেশনের আগে স্বজনদের বিষয়টি জানানো হয়েছিল। অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও মৃত্যু হয়েছে।”

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, “গত এক বছরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৯৯টি নরমাল ডেলিভারি ও ৫৬টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়েছে। আত্মীয়-স্বজনের লিখিত সম্মতির ভিত্তিতে অপারেশন করা হয়। সুস্থ নবজাতকের জন্মের পর রোগীর অবস্থা অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।”

শারমিন আক্তারের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর