ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের মুখে ইউপি ভোটের সময়সূচি, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইসির চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরি হওয়া গরু পুতিন-মোদির ভাইরাল ব্রিকস সেলফি এআই দিয়ে বানানো: এএফপি জাফর ইকবাল ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চার্জশিট একাদশে ভর্তির প্রথম ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের ডিসিকে প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

অপপ্রচারে মানুষকে বিভ্রান্ত করা যাবে না: এস এম জাহাঙ্গীর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৪১ পিএম

স্টাফ রিপোর্টার:

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, নির্বাচনী প্রতিপক্ষ নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এলাকার মানুষ জানে কারা তাদের সুখে-দুখে পাশে ছিল। অপপ্রচার চালিয়ে জনগণের ভালোবাসা থেকে বিএনপিকে দূরে সরানো যাবে না।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুরে তুরাগের রানাভোলা এলাকায় গণসংযোগপূর্ব এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি এই এলাকার সন্তান, জন্মলগ্ন থেকেই এখানে রাজনীতি করি। আমার প্রতিটি শিরা-উপশিরার সঙ্গে এলাকার মানুষের সম্পর্ক জড়িত। তুরাগ এলাকায় যত বড় বড় উন্নয়ন হয়েছে, তার সিংহভাগই হয়েছে বিএনপির আমলে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, মানুষ ধানের শীষকেই বিজয়ী করেছে।”

নির্বাচন নিয়ে দলীয় পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এবারের নির্বাচনকে আমরা হালকাভাবে নিচ্ছি না। ৫ আগস্ট যে নতুন সূর্যের উদয় হয়েছে, সেই সূর্যের আলোকে বিকশিত করার নির্বাচন এটি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে আছি। ইনশাআল্লাহ, বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।

তিনি আরও যোগ করেন, বিএনপি নিজেদের জন্য নয়, জনগণের শক্তিতে জনগণের রাজনীতি করে। নির্বাচিত হলে সকল ক্রিয়াশীল সংগঠন ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন এবং ঐক্যবদ্ধ উন্নয়নের পথ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

পথসভা শেষে এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এক বিশাল গণসংযোগ শুরু হয়। এটি তুরাগের রানাভোলা থেকে শুরু হয়ে কামারপাড়া নতুন ও পুরান বাজার, হানিফ আলীর মোড়, উত্তর রাজাবাড়ি এবং ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ এলাকাসহ আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ মিছিলে অংশ নেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর