ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বোরহানউদ্দিনে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদ


  • আপলোড সময় : শনিবার ৩১ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:১০ পিএম

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর একাধিক হামলার প্রতিবাদে শনিবার (৩১ জানুয়ারি) বোরহানউদ্দিন উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা প্রচার সেক্রেটারি মোঃ আমান উল্লাহর লিখিত বক্তব্যে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে বোরহানউদ্দিন ও দৌলতখানসহ ভোলা-২ আসনের বিভিন্ন এলাকায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত ও ধারাবাহিক হামলা চলছে। বিশেষ করে শনিবার সকাল ৮টার দিকে টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ প্রচারণাকালে বিএনপি কর্মীদের দ্বারা হামলার অভিযোগ করা হয়।

বক্তব্যে বলা হয়, এই হামলায় জামায়াতের একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন এবং তাদের উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারীকর্মীদের ওপর প্রচারণায় বাধা দেওয়া এবং শারীরিক লাঞ্ছিত করার অভিযোগও ওঠেছে, যা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

জামায়াত নেতারা দাবি করেন, কিছু রাজনৈতিক পক্ষ নিজেই হামলা চালিয়ে নাটক সাজিয়ে অন্যদের দোষারোপ করার চেষ্টা করছে। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখন পর্যন্ত অন্তত ৫০ জনের বেশি জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন। অবিলম্বে ভোলা-২ আসনে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মোঃ মাকসুদুর রহমান, উপজেলা সেক্রেটারি আবুল কালাম, বোরহানউদ্দিন পৌর জামায়াতের আমির মাওলানা আমানুল্লাহসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর