ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

খালেদা জিয়ার সমাধিতে সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতির শ্রদ্ধা


খালেদা জিয়ার সমাধিতে সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতির শ্রদ্ধা

  • আপলোড সময় : রবিবার ০১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:০৯ পিএম

স্টাফ রিপোর্টার:

গতকাল শনিবার বিকেলে বাদ আসর ঢাকাস্থ সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিস্থলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকাস্থ সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের স্থায়িত্ব কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি বাংলাদেশ পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম শিলু, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক, নজরুল ইসলাম, সাবেক পুলিশ অফিসার ইন্তেজার রহমান, ঢাকা কলেজের অধ্যাপক জুলফিকার রহমান, সমিতির সাধারণ সম্পাদক ছালজার রহমান, নাজির হোসেন, আহসান হাবিব বেলাল, আবদুস সবুর, রিপন, চাঁদনিয়া, দৌলতজ্জামান, আপেল মাহমুদ, শফিকুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে তিনি আজীবন আপসহীন ছিলেন। তাঁর নেতৃত্বে দেশ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। বক্তারা বলেন, তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ঢাকাস্থ সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতির নেতারা আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আদর্শ ধারণ করে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এমন শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে জাতির গুরুত্বপূর্ণ নেতাদের স্মরণ করা নতুন প্রজন্মের মাঝে ইতিহাস ও মূল্যবোধ ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শান্ত ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে সমিতির পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর