ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মোহনগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা


  • আপলোড সময় : সোমবার ০২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৮ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। রোববার বিকালে পৌরশহরের বিভিন্ন সারের ডিলার ও দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে গোলাম রাব্বানী নামে এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে মো. শামছজ্জামান নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুই মনোহারি দোকানিকে বিভিন্ন অনিয়মের জন্য তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এই অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের। তিনি জানান, জনস্বার্থে নিয়মিত এসব অভিযান চালানো হবে এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠান মালিকদের জরিমানার পাশাপাশি অন্যান্য সারের ডিলার ও দোকানিদের সতর্ক করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর