ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:১৮ পিএম

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সমাবেশস্থলে সাময়িক উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে দলীয় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ নির্বাচনী পদযাত্রায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগমনের ঠিক আগমুহূর্তে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, নির্বাচনী পদযাত্রার নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্ধারিত সময়ে না পৌঁছানোয় তপ্ত রোদের মধ্যে সাধারণ অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা একের পর এক বক্তব্য দেন।

বক্তব্য চলাকালে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্য মঞ্চে উঠলে নিচে অবস্থানরত অন্য কয়েকজন সদস্য এ নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে হট্টগোল শুরু হয় এবং কিছু সময়ের জন্য পদযাত্রার কার্যক্রমে বিঘ্ন ঘটে।

ঘটনার পরপরই মঞ্চে উপস্থিত এনসিপি ও ১১ দলীয় জোটের সিনিয়র নেতারা মাইকের মাধ্যমে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। আয়োজকরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণ পর জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা শান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমাবেশের কার্যক্রম আবার শুরু হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঞ্চে ওঠেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বক্তব্যে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের মাঠে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সামান্য ভুল বোঝাবুঝি যেন বৃহত্তর লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি।

এ সময় এনসিপি প্রার্থী জার্জিস কাদিরও উপস্থিত ছিলেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম চালানোর আহ্বান জানান। স্থানীয় নেতারা জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সমাবেশ শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নির্বাচনী পদযাত্রা সংক্ষিপ্ত আকারে সম্পন্ন হয়। দলীয় সূত্র জানায়, এ ঘটনায় কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর