ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাতক্ষীরা-২ আসনে আশুর গণসংযোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু দিনভর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে ভোটারদের দোয়া-আশীর্বাদ নিচ্ছেন এবং উন্নয়নের অঙ্গীকার তুলে ধরছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, ছনকা বাজার, মহাদেবনগর এবং মোবারকের মোড় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আশু। পরে তিনি আলিপুর ইউনিয়নের ভাড়ূখালী বাজারেও গণসংযোগ করেন।

গণসংযোগকালে মোবারকের মোড়ে দাঁড়িয়ে এলাকার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় দোয়া ও আশীর্বাদ গ্রহণের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দেন আশু। ভোটারদের হাতে তুলে দেন উন্নয়নের পরিকল্পনা সম্বলিত লিফলেট।

আশরাফুজ্জামান আশু বলেন, "আমি শুধুমাত্র ভোট চাইতে আসিনি, মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে এসেছি। আমার কাছে এই জনপদের উন্নয়নের জন্য স্পষ্ট পরিকল্পনা রয়েছে। আপনারা পাশে থাকলে ঘোনা-আলিপুরসহ সদর ও দেবহাটাকে আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলব।"

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সাদেক, জেলা সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাতুল করিম পিটুল, সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি ও সাধারণ সম্পাদক আবু তাহের, শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমান, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুর রহমান ফিরোজ, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়েমুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্রসমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত এবং অন্যান্য নেতাকর্মীরা।


এ সম্পর্কিত আরো খবর