ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

জামায়াত ঘোষিত নির্বাচনী ইশতেহারে ২৬টি অগ্রাধিকার


  • আপলোড সময় : বুধবার ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:০০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরের সরকার পরিচালনায় ২৬টি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে জামায়াতের নির্বাচনী ইশতেহারে এসব তথ্য তুলে ধরা হয়। ইশতেহারটি ‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ স্লোগানের আওতায় প্রণীত হয়েছে।

ইশতেহারে উল্লেখ করা হয়েছে, জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ, ইনসাফভিত্তিক মানবিক রাষ্ট্র গঠন, যুবকদের ক্ষমতায়ণ, নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনকে প্রাধান্য দেওয়া হবে।

এছাড়াও ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও মেধার ভিত্তিতে নিয়োগ, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব নীতি, টেকসই ও স্বচ্ছ অর্থনীতি, সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিতকরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করা জামায়াতের অগ্রাধিকার তালিকায় স্থান পেয়েছে।

রাষ্ট্র পরিচালনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৃষিতে বিপ্লব, ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘তিন শূন্য ভিশন’ বাস্তবায়নও উল্লেখযোগ্য প্রাধান্যের মধ্যে রয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করা হবে।

ইশতেহারে শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান উন্নয়ন, প্রবাসীদের অধিকার নিশ্চিতকরণ, নাগরিকদের সমান অধিকার প্রতিষ্ঠা, আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার এবং বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা, যাতায়াত ব্যবস্থা পুনর্গঠন এবং বিভাগীয় শহরের দূরত্ব দুই-তিন ঘণ্টায় নামানোও অগ্রাধিকার তালিকায় রয়েছে।

এছাড়াও নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্পমূল্যে আবাসন নিশ্চিত করা, ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ এবং পুনর্জন্ম রোধ করা, সার্বজনীন সামাজিক নিরাপত্তাব্যবস্থা চালু করা এবং সুশাসনের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা জামায়াতের লক্ষ্য।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ২৬টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে যাতে দেশের নাগরিকরা নিরাপদ, সমৃদ্ধ এবং মানবিক সমাজে বসবাস করতে পারে। দলটি আশা করছে, ভোটাররা তাদের এই পরিকল্পনা গ্রহণ করবে এবং নির্বাচনে সমর্থন জানাবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর