ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মুসল্লির ঢল


  • আপলোড সময় : বুধবার ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত ও ১১-দলীয় জোটের প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের জানাজা নামাজে হাজারো মুসল্লির ঢল নামে। তাঁর জানাজায় জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি অনুযায়ী, প্রথম জানাজায় প্রায় ২০ হাজারেরও বেশি মুসল্লি উপস্থিত ছিলেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে মরহুম নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। জানাজা নামাজে অংশ নিতে পার্ক ও আশপাশের এলাকায় মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা যায়।

প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ শ্রীবরদী উপজেলার উদ্দেশে নেওয়া হয়। বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তাঁর দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুম নুরুজ্জামান বাদলকে তাঁর নিজ গ্রাম পোড়াগড়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাজা ঘিরে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, বুধবার রাত ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম নুরুজ্জামান বাদল পেশাগত জীবনে শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা সেক্রেটারি হিসেবেও দায়িত্বে ছিলেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি একজন পরিচিত মুখ ছিলেন বলে জানান স্থানীয়রা।

পারিবারিক জীবনে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, সহকর্মী, রাজনৈতিক অঙ্গন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

জানাজা ও দাফন কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর