ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

আজকের দিন: ইতিহাসের পাতায় ৫ ফেব্রুয়ারি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:২১ পিএম

অনলাইন রিপোর্টার

আজ ৫ ফেব্রুয়ারি । ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বহু রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ঘটনা মানবসভ্যতার গতিপথে গভীর প্রভাব ফেলেছে। কখনও বিজয় ও সাফল্যের উল্লাস, কখনও আবার শোক ও বিপর্যয়ের স্মৃতি—সব মিলিয়ে ৫ ফেব্রুয়ারি এক অনন্য ঐতিহাসিক দিন।

৫ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬তম দিন। বছর শেষ হতে আরো ৩২৯ (অধিবর্ষে ৩৩০) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
১৬৪৯ - প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।
১৬৭৯ - জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।
১৭৮২ - ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।
১৭৮৩ - ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০০০০ লোক মৃত্যুবরণ করে।
১৭৯২ - টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
১৮১৭ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়।
১৮১৮ - চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।
১৮৩১ - প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।
১৮৭২ - ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ - গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
১৯০০ - মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।
১৯২২ -
ভারতে ব্রিটিশ শাসনামলে অসহযোগ আন্দোলনের সময় আজকের দিনে চৌরী-চৌরা ঘটনা, ১৯২২ উত্তরপ্রদেশে পুলিশের নির্যাতন সংগঠিত হয়।
পারিবারিক মার্কিন পত্রিকা ‘রিডার্স ডাইজেস্ট’প্রথম প্রকাশিত হয়।
১৯২৩ - অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।
১৯৩৪ - ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
১৯৩৭ - চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।
১৯৫৮ - নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।
১৯৬৬ - লাহোরে আহুত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন।
১৯৭৪ - জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।
২০১৩ - যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।
জন্ম
১৭৪৪ - জন জেফ্রিস
১৭৯৯ - ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল।
১৮৪০ - টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ।(মৃ.১৯২১)
১৮৬৬ - স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ।
১৮৮৮- ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।
১৮৯৪ - বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন।(মৃ.১৯৮৬)
১৯০৭ - অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক।(মৃ.১৪/০১/১৯৬২)
১৯১৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান হজকিন।
১৯১৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট হফষ্টাটার।
১৯৩২ - শঙ্খ ঘোষ, ভারতের বাঙালি কবি।
১৯৪১ - ডেভিড সেলব্য, আমেরিকান অভিনেতা।
১৯৪৬ - শার্নত রামপলইনং, একজন ইংরেজ অভিনেত্রী।
১৯৫৪ - আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক
১৯৭৬ - অভিষেক বচ্চন, ভারতীয় চলচ্চিত্র তারকা।
১৯৮৪ - কার্লোস তেভেজ, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৮৫ - ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগীজ ফুটবলার।
১৯৯২ - নেইমার, ব্রাজিলীয় ফুটবলার।
মৃত্যু
১৬০৮ - জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট।
১৮৫৯ - তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন 'বঙ্গভাষা প্রকাশিকা সভা'র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।
১৮৮১ - বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল।
১৮৮৮ - ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।
১৮৯৪ - সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক। (জ.১৮৪৪)
১৯২১ - সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।
১৯৩২ - রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী।
১৯৫৫ - করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।(জ.১৯/১১/১৮৭৭)
১৯৭৯ - এডি পেন্টার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৮৮ - সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।
১৯৯৮ - অর্ধেন্দু সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ।
২০১১ - ইংরেজ লেখক ব্রায়ান জাককুস।
২০১৪ -
ফিনিশ কবি মিরকা রেকলা।
যূথিকা রায় ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী।(জ.২০/০৪/১৯২০)
২০২০ - কার্ক ডগলাস, একজন মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক। (জন্ম: ১৯১৬ সালের ৯ ডিসেম্বর)
২০২০ - মোহাম্মদ শফিক, পাকিস্তানি রাজনীতিবিদ, গিলগিত-বালতিস্তান আইনসভার সদস্য ও গিলগিত-বালতিস্তান সরকারের মন্ত্রী।
২০২০ - স্টানলি কোহেন মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।
২০২৩ - পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ। (জ. ১১/০৮/১৯৪৩)
ছুটি ও অন্যান্য
জাতীয় গ্রন্থাগার দিবস (বাংলাদেশ)।
জাতীয় আবহাওয়াবিদ দিবস (মার্কিন যুক্তরাষ্ট্র)

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর