ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে গণভোট ২০২৬ উপলক্ষে পথ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৩৬ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি 

গণভোট ২০২৬ উপলক্ষে দেশের আটটি বিভাগীয় দলের সাংস্কৃতিক অভিযাত্রা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগের টাঙ্গাইল জেলায় সুজন (সুশাসনের জন্য নাগরিক) আয়োজিত নাট্য প্রদর্শনী ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সুজন টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন সহ-সভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, সম্পাদক তরুণ ইউসুফ, যুগ্ম সম্পাদক জহুরুল হক বুলবুল, কোষাধ্যক্ষ হিমু ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা প্রত্যেকে বক্তব্য রাখেন সুশাসন ও গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে।

পথ নাটকে উঠে এসেছে গণভোট কেন প্রয়োজন এবং এটি দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দর্শকরা নাটকের মাধ্যমে গণভোটের ধারণা সহজভাবে বোঝার সুযোগ পান। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়, যা ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপস্থিত দর্শকবৃন্দ এই ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং বলছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণভোটের প্রয়োজনীয়তা জনগণের কাছে সহজ ও হৃদয়গ্রাহীভাবে পৌঁছানো যায়। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের কার্যক্রম দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে।

সুজন টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামীদিনে এই ধরনের আরো আয়োজন অনুষ্ঠিত হবে যাতে করে আরও বেশি মানুষ গণভোট ও সুশাসনের গুরুত্ব বুঝতে পারে। তারা আশা প্রকাশ করেন, সাংস্কৃতিক মাধ্যম থেকে গণভোট বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং সফলভাবে ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রসর হওয়া সম্ভব হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর