ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট শিক্ষা বোর্ডভিত্তিক এইচএসসি ফল: পাসের হারে বড় ব্যবধান হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার, ওয়েস্ট ইন্ডিজের জয় ৮ উইকেটে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ৪ দিনের রিমান্ডে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, সামান্য কমলো সাফল্য ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

জামায়াতে ইসলামী আমীরের বক্তব্যের প্রতিবাদে বিএমইউতে বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:২০ পিএম

স্টাফ রিপোর্টার:

জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে দিয়ে শাহবাগ মোড়ে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা: ফারজানা রুপা, বিএমইউর ডেপুটি রেজিস্ট্রার ডাঃ সাবিনা ইয়াসমিন, এবং বিএমইউ শাখা নার্সেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজলী খাতুন। সমাবেশে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ শহিদুল হক রাহাত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডাঃ মোঃ জাফর ইকবাল।

সমাবেশে বক্তারা বলেন, কোনো ভিন্নমত ও মতপ্রকাশের অধিকার থাকা সত্ত্বেও বিভ্রান্তিকর ও বিতর্কিত বক্তব্য গ্রহণযোগ্য নয়। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও মূল্যবোধ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর