ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

এ্যাবের পক্ষ থেকে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৯:০৫ পিএম

স্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর পক্ষ থেকে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ঢাকা-১০ এবং ঢাকা-১২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। নির্বাচনী প্রচারণায় কৃষিবিদদের সংগঠন এ্যাব সক্রিয়ভাবে অংশ নেয়।

এ্যাব ঢাকা মহানগর দক্ষিণের নির্বাচনী কমিটির উদ্যোগে এবং কৃষিবিদ লিয়াকত আলী ও কৃষিবিদ কে আই এফ সবুর-এর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারণা কর্মসূচিতে ঢাকা-১০ ও ঢাকা-১২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয় এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় সংগঠনের নেতারা ধানের শীষ মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। প্রচারণা চলাকালে তিনি বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমেই একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব।

এ্যাবের নেতারা বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। কৃষি খাতে উন্নয়ন, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি গবেষণার সুযোগ সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। তারা বলেন, এসব লক্ষ্য অর্জনে ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ।

প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ রাজু, কৃষিবিদ কামাল, কৃষিবিদ সৈকত, কৃষিবিদ নুরুল, কৃষিবিদ খোকন, কৃষিবিদ শাহাদাত, চন্দন, আব্বাস, রিশাদসহ বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ ঢাকা-১০ ও ঢাকা-১২ আসনের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় নেতারা জানান, এ্যাব একটি পেশাজীবী সংগঠন হিসেবে কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থাপনা, কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় সঠিক নেতৃত্ব ও কার্যকর নীতিমালা প্রয়োজন। তাই ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রচারণা চলাকালে নেতারা আরও বলেন, নির্বাচনী পরিবেশে জনগণের সক্রিয় উপস্থিতি ও সচেতন অংশগ্রহণ নিশ্চিত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তারা ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের মত প্রকাশ করার আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর