ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জে অটোভ্যান ও ট্রাকের সংঘর্ষে দম্পতি নিহত


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৪১ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা‌টি ঘ‌টে, রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে। নিহতরা হলেন, স্বামী জালাল উদ্দিন (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)।

নিহত দম্পতি তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা হলেন, অটোভ্যানচালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফ ও অজ্ঞাতনামা আরো একজন যাত্রী। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন‌্যদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জা‌নি‌য়ে‌ছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খৈচালা এলাকায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।


এ সম্পর্কিত আরো খবর