ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে গানে গানে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনায় উপজেলা জাসাস


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:৪৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে গানে গানে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেছেন গোয়ালন্দ উপজেলা জাসাস নেতৃবৃন্দ। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এই ব্যতিক্রমধর্মী নির্বাচনী কার্যক্রম শুরু হয়।

গানে গানে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সমর্থন জরুরি। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-এর পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী এই প্রচারণায় গোয়ালন্দ উপজেলা, পৌর ও জেলা জাসাস নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে গান পরিবেশন করেন এবং গানের তালে তালে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চান। এসময় স্থানীয় জনগণের মাঝেও ব্যাপক সাড়া দেখা যায়। অনেকেই দাঁড়িয়ে থেকে প্রচারণা দেখেন এবং দলীয় স্লোগানে অংশ নেন।

প্রচারণা কার্যক্রমে অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দিতে সাংস্কৃতিক উদ্যোগ একটি কার্যকর মাধ্যম। তারা জানান, রাজনীতি শুধু মিছিল-মিটিং নয়; সংস্কৃতির মাধ্যমেও জনগণের কাছে যাওয়া যায়। সেই লক্ষ্য থেকেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহবায়ক আশরাফুল আলম, যুগ্ম আহবায়ক মীর জুলফিকার আলী, মোঃ নাছির উদ্দিন, সদস্য সচিব কাজী পলাশ, গোয়ালন্দ উপজেলা জাসাস সভাপতি নুরুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, পৌর জাসাস সভাপতি সাইফুর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক লিটন কুমার রায় প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, নির্বাচনী মাঠে জাসাস নেতাকর্মীরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। আগামী দিনেও এই ধরনের সাংস্কৃতিক প্রচারণা আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে। তারা আশা প্রকাশ করেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনমতের বিজয় নিশ্চিত করবেন।


এ সম্পর্কিত আরো খবর