ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

পাকশী এনবিপিএম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৯:০৬ পিএম

 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

পাকশী এনবিপিএম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। এনবিপিএম-এর ব্যবস্থাপনা পরিচালক এ এফএম হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনজাম হোসেন ডন, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সঙ্গীত শিক্ষক মাসুদ রানাসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই স্কাউট ও গালর্স গাইডের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন, “যেমন খুশি তেমন সাজো” এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলা, দলগত কাজের মনোভাব তৈরি এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরির উদ্দেশ্যেই প্রতি বছর এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বিকেলে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, আগামী বছর আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে এ আয়োজন সম্পন্ন করা হবে।


এ সম্পর্কিত আরো খবর