ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইলে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ভ্যানচালক খুন


  • আপলোড সময় : রবিবার ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৫১ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় এক ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জাহাঙ্গীর হোসেন সানা (৫৫) নামে এক ভ্যানচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত জাহাঙ্গীর হোসেন সানা যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের নয়েজ সানার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নড়াইলে বসবাস করে ভ্যান চালানোর পেশায় যুক্ত ছিলেন। প্রায় ১৫ বছর আগে নড়াইলে এসে সদর উপজেলার গোপিকান্তপুর এলাকায় বসবাস শুরু করেন। এক বছর আগে থেকে পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি দেখাশোনার দায়িত্ব নেন এবং দিনে ভ্যান চালাতেন।

নিহতের স্ত্রী বিউটি বেগম জানান, পারিবারিক কলহের কারণে গত দুই দিন ধরে তার স্বামীর সঙ্গে যোগাযোগ ছিল না। তিনি বলেন, “আমার স্বামীকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।”

সদর থানার ওসি মো. ওলি মিয়া জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এই ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ তদন্তে বিভিন্ন টিম কাজ করছে এবং দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


এ সম্পর্কিত আরো খবর