অনলাইন রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশের উন্নতি ও পুনর্গঠন করতে সক্ষম হবে, এমন দাবি করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপিকে সুযোগ দিলে আমরা দেশের ভাগ্য পরিবর্তন করতে পারব।
আজ (সোমবার) ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তারেক রহমান এই আহ্বান জানান।
এসময় তিনি দলের প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার একটি উদ্ধৃতি উল্লেখ করেন, খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশই আমার প্রথম এবং শেষ ঠিকানা। তারেক রহমান প্রশ্ন রাখেন, "শুধু খালেদা জিয়া না, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি?" তখন উপস্থিত নেতাকর্মীরা সমবেতভাবে ‘বাংলাদেশ’ বলে জবাব দেন।
তারেক রহমান বলেন, বিএনপি এই মুহূর্তে দেশের একমাত্র রাজনৈতিক দল, যাদের দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি একমাত্র দল, যাদের দেশের সঠিকভাবে পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।" দলের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।
তিনি বলেন, জনগণের সুখ-দুঃখে বিএনপি সব সময় তাদের পাশে ছিল। জনগণ যতবার বিএনপিকে সুযোগ দিয়েছে, ততবারই বিএনপি সর্বশক্তি দিয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা করেছে।
তারেক রহমান বলেন, "আজ ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে আমি সকলের কাছে ভোট চাচ্ছি। যদি আপনি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমরা একসঙ্গে দেশের উন্নতি করব।" তিনি দলের সমর্থকদের আরও বলেন, আপনারা যদি সারা দেশে ধানের শীষকে বিজয়ী করেন, তাহলে আমরা একসঙ্গে দেশ গঠন করব।
বিএনপির সামনের দিনের রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্বৈরাচারকে পরাজিত করে দেশ গড়ব। জনগণকে সঙ্গে নিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলব।" তারেক রহমান আরও বলেন, "দেশ যেহেতু আমাদের, সুতরাং বাইরে থেকে এসে কেউ গড়ে দিয়ে যাবে না।
তিনি আরও বলেন, বিএনপি একমাত্র দল, যাদের দেশ গড়ার একটি পরিকল্পনা এবং অভিজ্ঞতা রয়েছে। কাজেই বিএনপিকে সুযোগ দিন, আমরা আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করব।