ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরা-২: আব্দুর রউফের জনসভায় ধানের শীষ বিজয়ী করার আহ্বান


  • আপলোড সময় : সোমবার ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:৩৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, এই নির্বাচন কেবল ভোটের লড়াই নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি উল্লেখ করেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু করা তার মূল লক্ষ্য।

আব্দুর রউফ আরও বলেন, একটি চক্র ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এরা মূলত ক্ষমতালোভী ও স্বাধীনতাবিরোধী। তিনি জনগণকে আবেদন জানান, ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। জনসভায় তিনি প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করার এবং কাঁচা রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি ও হাবিবুর রহমান হাবিব।

দুপুরের পর থেকেই হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ নিয়ে সভাস্থলে সমবেত হলে রাজ্জাক পার্ক জনসমুদ্রে পরিণত হয়। সভায় আব্দুর রউফ বলেন, জনগণ ধানের শীষের বিজয় নিশ্চিত করলে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করা সম্ভব হবে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে জনগণের কল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন, এবং জেলা-উপজেলায় অবকাঠামো উন্নয়নের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

আব্দুর রউফ উল্লেখ করেন, সাতক্ষীরার জনগণ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেছে। জনগণ জানে, কোনো স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতা দেওয়া মানে দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার ক্ষুণ্ণ হওয়া। তিনি যোগ করেন, ধানের শীষ জনগণের স্বার্থের প্রতীক এবং এটি বিজয়ী হলে এলাকার অর্থনীতি, শিক্ষা ও সামাজিক কাঠামো শক্তিশালী হবে।

জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা আশ্বাস দেন, নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে এবং ভোটের দিন সকল ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তারা বলেন, জনগণ এবারের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে এলাকার উন্নয়নের পথকে শক্তিশালী করবে।


এ সম্পর্কিত আরো খবর