ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

মোহাম্মদপুরে ভোট দিলেন মামুনুল হক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১:১১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মো. মামুনুল হক। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে তিনি মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন। তিনি ঢাকা-১৩ আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের দিন সকালেই কেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত হন মো. মামুনুল হক। ভোটকক্ষে প্রবেশের আগে তিনি উপস্থিত ভোটার ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে নির্ধারিত বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়া শেষে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ভোটারও এ আসনে রয়েছেন, যাদের অংশগ্রহণ নিয়ে রয়েছে আগ্রহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। জামায়াত জোটে মনোনীত হয়ে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মো. মামুনুল হক।

এছাড়াও ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, রকেট প্রতীকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মোঃ শাহাবুদ্দিন এবং মই প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর মোঃ খালেকুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগ-এর শাহরিয়ার ইফতেখার, আপেল প্রতীকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলামও নির্বাচনী মাঠে রয়েছেন।

ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ রয়েছে। ভোটগ্রহণ শেষ হলে এই আসনের ভোটার উপস্থিতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত চিত্র পাওয়া যাবে।


এ সম্পর্কিত আরো খবর