ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি


  • আপলোড সময় : সোমবার ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:৫৬ পিএম

আজ জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি।

এসময় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম।

গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার কথা জানিয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পরবর্তী সময়ে দলটি আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে। দলীয় সূত্রের মতে, আজকের এই স্বাক্ষর অনুষ্ঠান রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

জুলাই সনদকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে বিভিন্ন দল ও জোটের অবস্থান নিয়েও আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় এনসিপির স্বাক্ষরের সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর