ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৫:৩৭ পিএম

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুযায়ী একটি আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানিয়েছেন।

এ জন্য তিনি নির্বাচনী এলাকা ১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করেন। তিনি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের কাছে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেন।

ঘোষণাপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন জানায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকেই নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসন শূন্য হিসেবে ঘোষণা করা হলো।

গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, সংবিধানের বিধান অনুসারে একাধিক আসন থেকে নির্বাচিত হলে একজন প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি আসন নির্বাচন করতে হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী একটি আসন বহাল থাকে। অন্য আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এতে নির্বাচন কমিশনের আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

এই গেজেট প্রকাশের ফলে বগুড়া-৬ আসনে উপনির্বাচনের পথ তৈরি হলো। তবে উপনির্বাচনের সময়সূচি সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বগুড়া-৬ আসন শূন্য হওয়ার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নির্বাচন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়েও আগ্রহ দেখা দিয়েছে।

এদিকে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধিত্ব চূড়ান্ত হওয়ায় ওই আসনে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধানের বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেই গেজেট প্রকাশ করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর