ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা


নড়াইলে বিএনপি নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৩৯ পিএম

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ধানসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

পরিবারের অভিযোগ, হুমায়ুন কলস প্রতিকের সমর্থক। ধানের শীষের সমর্থকেরা তাদের হুমকি দিয়ে আসছিল এবং তারা এই আগুন দিয়েছেন। স্থানীয়রা জানান, রাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা নবু মোল্যা বলেন, রাত সাড়ে ১২টার দিকে শব্দ শুনে আমরা দৌড়ে এলাম। ঘরের প্রায় ৩০-৩৫ মণ ধান ও আসবাবপত্র সব পুড়ে গেছে। হুমায়ুন ঘুমিয়ে ছিলেন, তাদের উদ্দেশ্য ছিল তাকে পুড়িয়ে মারা।

হুমায়ুন মোল্যার ভাই মো. রমজান মোল্যা বলেন, তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঙ্গে দল করেছিল। মনিরুল স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কলস মার্কায় কাজ করেছেন। এ কারণে ধানের শীষের সমর্থকরা বারবার হুমকি দিয়েছে। “তাদের লোকজন আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে,” জানান তিনি।

অভিযুক্ত রিয়াজুল ইসলাম টিংকু অভিযোগ অস্বীকার করে বলেন, “পরিকল্পিতভাবে কে বা কারা আগুন দিয়েছে তা পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে। আমরা সুস্পষ্ট তদন্তের দাবি করি।”

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এখনও কোনো মামলা হয়নি। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের সমর্থক আশরাফুল শেখকে কুপিয়ে জখম করে। রাত সাড়ে ৮টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ধানের শীষের সমর্থকরা কলস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে পাঁচজন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা চলমান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। স্থানীয়রা আশা করছেন, এই সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত ও শাস্তি হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর