ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:২৯ পিএম

অনলাইন রিপোর্টার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু খারাপ ছিল, সেটিকে উন্নত করার চেষ্টা করতেই হবে।

বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এই সময়ের চ্যালেঞ্জ কী—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে টু বিল্ড দ্য নেশন (দেশকে গড়ে তোলা)। আমাদের প্রধানমন্ত্রী, যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাই ছিল—আই হ্যাভ এ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তিনি মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “ডেমোক্রেসি আমাদের প্রধান ইনগ্রেডিয়েন্ট (উপাদান), যাকে নিয়ে আমরা সামনে এগোচ্ছি। আমাদের সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রে বিশ্বাস করি। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূল মানুষের সঙ্গে সম্পৃক্ত। আমার একটি অ্যাডভান্টেজ আছে—আমি একসময় নিজে লোকাল গভর্নমেন্টে ছিলাম।”

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একটি গতিময় মন্ত্রণালয়ে পরিণত করার লক্ষ্য রয়েছে। “মানুষের যে সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব,” যোগ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর—এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, “না, অতটা খারাপ নয়। আপনারা যতটা খারাপভাবে দেখছেন, বাস্তবতা ততটা খারাপ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। অর্থনীতিতে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি অনেকটা ফিরে এসেছে। ব্যাংকিং খাতও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এগুলো একসময় ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি, সবার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি আরও ভালো করা সম্ভব।”

গত দেড় বছরে ব্যাপক মব জাস্টিস হয়েছে—এ প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই, এটিকে নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, সেটিকে উন্নত করার চেষ্টা করতেই হবে। আমাদের ওপর দিয়ে একটি বড় ঝড় গেছে। বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এসব পরিস্থিতিতে সবকিছু এক মুহূর্তে ঠিক হয়ে যাবে—এমনটা ভাবার কারণ নেই।”

তিনি বলেন, “এক-দেড় বছর আমরা একটি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে ছিলাম। তারা একটি নির্বাচন দিয়ে গেছে। সেই নির্বাচনের মাধ্যমে একটি ইলেকটেড গভর্নমেন্ট হয়েছে। এটিও একটি বড় অর্জন। আমি মনে করি, দ্যাটস অলসো এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট।”

‘আওয়ামী লীগবিহীন’ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই বলছে, এটি একটি ইনক্লুসিভ ইলেকশন হয়েছে। আর সেটি অন্তর্ভুক্তিমূলক বলেই আজ এটি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।”

আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এটি আমরা রাজনৈতিকভাবে পরে জানাব। সরকারের অভ্যন্তরীণ আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।”

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন আছে কিনা—এ প্রশ্নে তিনি বলেন, “প্রয়োজন নেই। তারা একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছিল। সেই সময়ে যতটুকু প্রয়োজন ছিল, তারা কাজের সিংহভাগ সম্পন্ন করেছে। মূল বিষয় ছিল ট্রানজিশন টু ডেমোক্রেসি। সেটি তারা সম্পন্ন করে দিয়েছে। তাদের সেই কৃতিত্ব দিতে হবে। তারা অনেক ভালো কাজ করেছে।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর