ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:০৯ পিএম

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কার্যকর, দায়িত্বশীল এবং যুগোপযোগী হতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে সরকারের প্রতি জনগণের প্রত্যাশাও অনেক বেড়েছে। তিনি বলেন, “আমাদের নিকট জনগণের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে আমরা দ্রুত আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই।”

তিনি আরও বলেন, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার আনতে সরকার আগ্রহী। তবে এসব সংস্কার বাস্তবায়নে প্রথমে অগ্রাধিকার নির্ধারণ করা জরুরি। তিনি বলেন, “আমরা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার করতে চাই, প্রথমে তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা হবে। তিনি উল্লেখ করেন, জনগণের আস্থা অর্জন করতে হলে শুধু বাহিনীগুলোর কার্যক্রম নয়, বরং তাদের ব্যবস্থাপনা, দায়িত্ববোধ এবং জবাবদিহিতার জায়গাগুলোও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রদান করতে হবে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরের বিষয়টিও সংশ্লিষ্ট। নতুন জনবল নিয়োগ এবং সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে চান বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, এর মাধ্যমে সরকার যে সংস্কার করতে চায়, তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অণুবিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর