ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ঈশ্বরদীতে ২৫ কৃষককে বিনামূল্যে পেঁয়াজ বীজ বিতরণ


  • আপলোড সময় : সোমবার ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৮ পিএম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

পাবনার ঈশ্বরদীতে ২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল বলেছেন, দেশের স্বার্থে কৃষকদের ন্যায্য মূল্যে কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেওয়া হবে।

সোমবার সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে বীজ ও উপকরণ বিতরণ করা হয়। কন্দ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন। এ সময় উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক ও পৌর জামায়াতের আমির গোলাম আযমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এক কেজি করে পেঁয়াজ বীজ এবং কন্দ ফসল উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। এই সহায়তার মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়ানো ও আয় বৃদ্ধি করার লক্ষ্য রয়েছে।

প্রধান অতিথি বলেন, সরকারিভাবে কৃষকদের দেওয়া এই বীজ ও উপকরণ তাদের উৎপাদন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে। তিনি কৃষকদের এসব উপকরণের যথাযথ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি কৃষি খাতকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন।

বীজ ও উপকরণ বিতরণ শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষ ও আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। কৃষকদের রোগবালাই নিয়ন্ত্রণ, সঠিক সার প্রয়োগ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ধরনের প্রণোদনা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। স্থানীয় কৃষকরা বিনামূল্যে বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর