গাবতলী পদ্মপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বিশিষ্ট সাংবাদিক জনাব আতিকুর রহমান রহমানের উদ্যোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন আতিকুর রহমান রুমনের বড় ভাই তারিকুল ইসলাম অরেঞ্জ। আয়োজক পরিবারের পক্ষ থেকে আগত অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করা হয়।
দোয়া মাহফিলে পদ্মপাড়া গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আগত মুসল্লিরা অংশ নেন। গ্রামের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
ইফতারের পূর্বে নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও জিয়া পরিবার, দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশবাসীর সুখ-শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা কামনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন পদ্মপাড়া জামে মসজিদের পেশ ইমাম। ধর্মীয় আবহে অনুষ্ঠিত এ আয়োজন এলাকায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।