ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৫:২৯ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া উপদেষ্টাগণের দায়িত্ব বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে তাদের দায়িত্ব বণ্টন করা হয়।

গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার পাঁচ জন উপদেষ্টার মধ্যে তিন জনকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ।

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী মর্যাদায় হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডা. জাহেদ উর রহমান পেয়েছেন পলিসি ও স্ট্র্যাটেজির দায়িত্ব।

এছাড়া মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহান আসিফ আসাদকে দায়িত্ব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের।

গেজেটে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট উপদেষ্টাগণ তাদের নির্ধারিত মন্ত্রণালয় ও বিভাগের নীতি প্রণয়ন ও সমন্বয় কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানায়, নতুন সরকারের কার্যক্রম গতিশীল করতে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কাঠামো সুসংহত হবে এবং নির্দিষ্ট খাতে কার্যকর নজরদারি বাড়বে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে তাদের কার্যক্রম পরিচালনায় প্রস্তুতি শুরু করেছে। প্রজ্ঞাপন জারির পর গেজেটটি সরকারি নথিভুক্ত হয়েছে এবং তা কার্যকর হিসেবে গণ্য হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর