ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে বাবা-ছেলেসহ চার হত্যা: পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ১২


  • আপলোড সময় : শনিবার ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:২৩ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বাবা-ছেলেসহ চারজন হত্যার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হামলায় নিহত ওসিবুর ফকিরের বাবা ওসমান ফকির বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে ৬৯ জনের নাম উল্লেখসহ আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খয়েরুজ্জামান মোল্যা (খায়ের) ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বলের অনুসারী খলিল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে। এর জেরে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরির পর খায়ের চেয়ারম্যানের সমর্থকরা খলিল শেখের সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও চাচাতো ভাই ফেরদৌস শেখকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চেয়ারম্যান খায়েরপন্থী ওসিবুর ফকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ জানায়, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং তদন্ত শুরু করা হয়েছে। মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।


এ সম্পর্কিত আরো খবর