ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাতক্ষীরায় ৮০ যুবকের হাতে কারিগরি প্রশিক্ষণের সনদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ মার্চ, ২০২৬ সময় : ৮:৪৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ৬ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন ৮০ জন যুবকের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বুধবার সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

অনুষ্ঠানটি কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) বাস্তবায়িত, নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি-এর অর্থায়নে এবং বেসরকারি সংস্থা খ্রীষ্টিয়ান প্রটেকশন প্রকল্পের তৃতীয় বর্ষের কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। প্রকল্পটির লক্ষ্য দরিদ্র ও অসহায় পরিবারের বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।

বক্তারা বলেন, “বেকারত্ব দূরীকরণে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমান সময়ে সমাজে বেকারত্বের হার বাড়ছে। তাই তরুণদের দক্ষতা উন্নয়নমূলক শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব।” তারা আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা যাতে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষণগ্রহণকারী যুবকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনেকেই জানান, প্রশিক্ষণ শেষ করার পর ইতোমধ্যে ওয়াল্টন, সিঙ্গারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছেন। এতে তারা পরিবারে আর্থিকভাবে অবদান রাখতে সক্ষম হচ্ছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পটির টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, হিসাবরক্ষণ অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানাইজার রিপন বারৈ, সুদীপ্ত বিশ্বাস এবং সাংবাদিক মো: আসাদুজ্জামান। আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের যুবকদের দক্ষতা উন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

প্রকল্পটি সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার দরিদ্র বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে আসছে। প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রশিক্ষণার্থীদের অনেকেই ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। বুধবারের অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় বর্ষের প্রশিক্ষণগ্রহণকারী ৮০ জন যুবকের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ সম্পন্ন হয়।


এ সম্পর্কিত আরো খবর