ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা

জাতীয় ইউরোলজি দিবসে বিএমইউতে বর্ণাঢ্য র‌্যালি ও লিফলেট বিতরণ


  • আপলোড সময় : শনিবার ০৭ মার্চ, ২০২৬ সময় : ৮:৪৭ পিএম

স্টাফ রিপোর্টার

জাতীয় ইউরোলজি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। “অধুনিক ইউরোলজি সেবা: সবার জন্য প্রাপ্যতা” প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনস এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি ব্লকে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ইউরোলজি বিভাগের চিকিৎসক, শিক্ষার্থী, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। একই সঙ্গে ইউরোলজিক্যাল রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে ইউরোলজি সেবার বিকাশ গত দুই দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে সরকারি ও বেসরকারি বহু হাসপাতালে আধুনিক ইউরোলজি বিভাগ চালু রয়েছে, যা রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইউরোলজি সোসাইটি দেশের ইউরোলজিস্টদের পেশাগত সংগঠন হিসেবে গবেষণা, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় পর্যায়ে উদযাপিত জাতীয় ইউরোলজি দিবস জনগণের মধ্যে ইউরোলজিক্যাল রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘সবার জন্য প্রাপ্যতা’ নিশ্চিত করতে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। দেশের বড় শহরকেন্দ্রিক ইউরোলজি সেবা গ্রামাঞ্চলে সমানভাবে পৌঁছায়নি। পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা এবং চিকিৎসা ব্যয়ের চাপ অনেক সময় সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করে। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউরোলজিক্যাল রোগ সম্পর্কে অনেক মানুষ সচেতন নন। ফলে অনেক ক্ষেত্রে রোগ জটিল আকার ধারণ করার পর চিকিৎসা নিতে আসেন। তাই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. শফিকুর রহমান ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাঈদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, ডা. নাবিদ আলম, ডা. সিরাজ, ডা. মুরাদ, ডা. ডব্লিউসহ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি, রেসিডেন্ট, নার্স এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর