ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম

রূপগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ সময় : ৫:১২ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে এবং উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে রূপগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এসএ সোহেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, সাংবাদিক আলম হোসেন, রাসেল আহমেদ, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, মকবুল হোসেন ও শফিকুল আলম ভূইয়া। এছাড়া উপস্থিত ছিলেন পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ এবং সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা।

রাজনৈতিক অঙ্গনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, মুনতাসীর রহমান, রাসেল ভুঁইয়া, ভিপি তারেক ও নুর আলমসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এবারই প্রথম এত বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তারা বলেন, সমাজের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সকল সাংবাদিককে নৈতিকতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় রূপগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় দুই শতাধিক সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


এ সম্পর্কিত আরো খবর