ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ সময় : ৫:২২ পিএম

নড়াইল প্রতিনিধি:

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নড়াইল জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন ধরনের উদ্ধার মহড়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের স্টেশন অফিসার দেলোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় কীভাবে দ্রুত ও সঠিকভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় সে বিষয়ে বাস্তবধর্মী প্রদর্শনী করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিতদের দুর্যোগের সময় করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।

এ সময় উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামও প্রদর্শন করা হয়। এসব সরঞ্জাম কীভাবে ব্যবহার করা হয় সে বিষয়েও উপস্থিতদের সামনে বাস্তব প্রদর্শনী করা হয়।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগের সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য সবাইকে দুর্যোগ সম্পর্কে সচেতন হওয়া এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানানো হয়।

আকাশজমিন /  আরআর 


এ সম্পর্কিত আরো খবর