ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পর নতুন বাংলাদেশের সূচনা: রাষ্ট্রপতি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ সময় : ৫:২১ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ রক্তের বিনিময়ে তাবেদার ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। সময় তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই আন্দোলনে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং অনেকেই আহত হন। তিনি জানান, আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত পঙ্গু হয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

তিনি বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পর্যন্ত আহতদের জন্য ১২৪৩টি স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।

শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের ৬৪ জেলায় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপনের কাজও চলমান রয়েছে।

রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানও স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সুরক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে।

তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি কমে দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে। আগামী সময়ে এই হার আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি আরও জানান, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

ব্যাংক খাত পুঁজিবাজারে সুশাসন ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, ব্যাংক খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে।

পাশাপাশি পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি পৃথক কমিশন গঠন করা হবে। এই কমিশন ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত সব অনিয়ম তদন্ত করবে বলেও তিনি জানান।

আকাশজমিন / আরআর                


এ সম্পর্কিত আরো খবর