ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নড়াইলে দুই মাস ২৪ দিন ধরে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ সময় : ৭:২৫ পিএম

নড়াইলের নড়াইল পৌরসভার ভওয়াখালি এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী বাকপ্রতিবন্ধী যুবক নাঈম হাসান প্রায় দুই মাস ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বছরের ১৯ ডিসেম্বর সকাল ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি।

নিখোঁজ হওয়ার দুইদিন পর, ২১ ডিসেম্বর নাঈমের বাবা মোহাম্মদ আতাউর রহমান নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ৯৪৩।

নিখোঁজ যুবকের শারীরিক বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ফুট ইঞ্চি। নড়াইল সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন বিশ্বাস জানান, পুলিশ নিখোঁজ যুবককে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, নাঈম হাসান সাধারণত দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসতেন। কিন্তু ১৯ ডিসেম্বর সকাল ১১টার দিকে বের হওয়া সত্ত্বেও তিনি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোনও ফল পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় বাসিন্দা জসীম মোল্যা জানিয়েছেন, “নিখোঁজ হওয়া দিন বিকেল প্রায় ৫টার দিকে মাছিমদিয়া গ্রামে নাঈমের সঙ্গে আমার দেখা হয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।”

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ নাঈম হাসানের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করবেন অথবা মোবাইল নম্বর ০১৭১০১১৫৯৮২-জানানোর জন্য। স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তির দ্রুত সন্ধান পাওয়া খুবই জরুরি। নড়াইল সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ যুবকের পরিবার শোকাহত এবং এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা মনে করছেন, স্থানীয় জনগণ এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় নাঈম হাসানকে নিরাপদে ফিরে আনা সম্ভব হবে।

আকাশজমিন / আরআর   


এ সম্পর্কিত আরো খবর