ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন পৌরসভার উদ্যোগে কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মইনুল ইসলাম।

বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও আসাদুজ্জামান, ডাঃ আবুল কালাম বাবলা, মাসুম বিল্লাহ শাহীন জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল।

প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের নেতৃত্বে “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছায়। সেখানে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধে কীটনাশক স্প্রে করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।

পরে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌরসভার নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে রাখতে হবে না।

তারা আরও বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সবাই নিজ নিজ বাসা-বাড়ি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখে, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। প্রশাসন জানিয়েছে, প্রতি সপ্তাহে জেলার সব উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর