ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন


  • আপলোড সময় : সোমবার ১৬ মার্চ, ২০২৬ সময় : ৩:৩২ পিএম

অনলাইন রিপোর্টার

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পরিবহন মালিকরা যাত্রী আকৃষ্ট করতে নিজেরাই নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিচ্ছেন। যেমন, সরকারি ভাড়া যদি ৭০০ টাকা হয়, তবে মালিকরা কমিয়ে ৬০০ টাকা নিচ্ছেন। কেউ কেউ ২০ টাকা কমিয়ে ৬৮০ টাকা নিচ্ছেন। তবে গত সাত দিনে কোনো বাসে সরকারি ভাড়া অতিক্রমের ঘটনা ঘটেনি।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বাস পার্কিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। যাত্রী ও বাসের সংখ্যা বেশি হওয়ায় সব বাসকে এক সঙ্গে পার্ক করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে বাস ঢুকছে এবং বের হচ্ছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, এক দুই দিনের মধ্যে শৃঙ্খলা বজায় রেখে পার্কিংয়ের সমস্যা সমাধান সম্ভব হবে। এ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভলান্টিয়ার, বিআরটিএ এবং মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন।

মন্ত্রী জোর দিয়ে বলেন, নির্ধারিত টাকার চেয়ে একটিও অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম ব্যবস্থা রয়েছে। যেকোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, প্রশাসন ২৪ ঘণ্টা তৎপর রয়েছে।

জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু সমস্যার সম্ভাবনা থাকলেও গণপরিবহনের জন্য পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পরিবহন মালিকরা তেলের সরবরাহ পাচ্ছেন এবং তেলের দাম বাড়ছে না। তিনি প্রত্যেককে জানিয়ে দেন, পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, যেকোনো ফিটনেসবিহীন গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের গাড়ি চালানো হলে তা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। তিনি জানান, গ্যারেজে গ্যারেজে গিয়ে সতর্কতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাসগুলো শৃঙ্খলার সঙ্গে স্টেশনে প্রবেশ করছে এবং যাত্রীরা টিকিট কেটে নিরাপদভাবে যাত্রা শুরু করতে পারছেন। সরকারি অফিস শেষে বিকেল বা সন্ধ্যার দিকে যাত্রী চাপ বাড়তে পারে। সেই চাপ মোকাবিলার জন্য পর্যাপ্ত বাস ও ব্যবস্থা রাখা হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, এবার জনগণ নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা উপভোগ করতে পারবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এবং অন্যান্য কর্মকর্তারা।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর