ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরল বেনাপোল বন্দরে


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬ সময় : ৯:৫৮ এএম

দীর্ঘ সাত দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দর। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে বন্দর ও কাস্টমসের নিয়মিত কার্যক্রম। টানা ছুটি শেষে কাজে ফিরেছেন বন্দর শ্রমিকরাও।

ঈদুল ফিতর, শবে কদর এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাত দিন বন্ধ ছিল বেনাপোল স্থলবন্দর। এই সময় বন্দর এলাকায় আমদানি-রফতানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। তবে ছুটি শেষে আবারও বন্দর সচল হওয়ায় বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

মঙ্গলবার সকাল থেকেই বন্দর এলাকায় কর্মব্যস্ততা দেখা যায়। বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বন্দর এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। একই সঙ্গে ভারতগামী রপ্তানি পণ্যবাহী ট্রাকগুলোও বন্দরের প্রক্রিয়া সম্পন্ন করে সীমান্তের দিকে যেতে দেখা গেছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, টানা কয়েক দিন বন্ধ থাকার কারণে আমদানি-রফতানির কাজে কিছুটা চাপ তৈরি হয়েছিল। তবে আজ থেকে কার্যক্রম শুরু হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বন্দর চালু হওয়ায় আবারও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরবে।

বন্দর ব্যবহারকারী ও শ্রমিকরা জানান, টানা ছুটির কারণে বন্দর এলাকায় কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এখন আবার আমদানি-রফতানি শুরু হওয়ায় তারা কাজে ফিরতে পেরে খুশি। বিশেষ করে সুপারি সহ বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসায়ীরা ভারতে রপ্তানির কাজ শুরু করেছেন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে টানা সাত দিন বন্দর এলাকায় আমদানি-রফতানির কার্যক্রম বন্ধ ছিল। এতে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের কার্যক্রমও থমকে যায়।

তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা ছিল। তবে বাস্তবে সেই সময় তেমন কোনো কার্যক্রম হয়নি বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

বন্দর এলাকার ব্যবসায়ীরা জানান, টানা ছুটির কারণে অনেক পণ্যবাহী ট্রাক বন্দরের বাইরে অপেক্ষায় ছিল। এখন বন্দর চালু হওয়ায় ধীরে ধীরে এসব পণ্যের জট কমতে শুরু করবে। আমদানি-রফতানি স্বাভাবিক হলে দেশের বাণিজ্য কার্যক্রমও আরও গতিশীল হবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটি শেষে বন্দরের কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে। টানা কয়েক দিনের বন্ধের কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে বন্দরে দিন-রাত কাজ চালু রাখা হবে। এতে দ্রুত পণ্য খালাস ও রপ্তানির কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বন্দর কার্যক্রম পুরোপুরি সচল হওয়ায় দেশের অন্যতম এই বাণিজ্য প্রবেশদ্বার দিয়ে আবারও নিয়মিত আমদানি-রফতানি কার্যক্রম চলবে। এতে ব্যবসায়ী, শ্রমিকসহ বন্দর সংশ্লিষ্ট সবার কর্মব্যস্ততা বাড়বে এবং অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।


এ সম্পর্কিত আরো খবর