সিরাজগঞ্জ প্রতিনিধি / : 70
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরার সময় জেলের জালে উঠে এল আনুমানিক ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ। চৌহালী নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়, চৌহালী উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইকুশা এলাকা থেকে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির (এসআই) প্রবীর ভট্টাচার্য জানান, তাৎক্ষণিকভাবে শিশুটির নাম-পরিচয় জানা জায়নি। জেলেরা নদীতে মাছ ধরার সময় শিশুটির লাশ জালে উঠে আসে। এরপর জেলেরা সেটি নদী তীরে রেখে দেন। ধারণা করা হচ্ছে উজান থেকে মরদেহটি ভেসে এসেছে। ঘটনাস্থল টাঙ্গাইল জেলার মধ্যে হওয়ায় মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশজমিন / আরআর