ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ২৯ মার্চ, ২০২৬ সময় : ৭:২০ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যু ঘটেছে। রোববার দুপুরে কালিগঞ্জ উপজেলার গণপতি বিলে নিজ মাছের ঘেরে কাজ করার সময় শেখ অলিউল ইসলাম (৩৫) নামের ঘের মালিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। তিনি গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, দুপুরে ডা. মুজিব-রুবি হাইস্কুলের পাশে অবস্থিত নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি দেওয়ার সময় ঘটেছে দুর্ঘটনা। মোটরের বৈদ্যুতিক তারের খোলা অংশে অলিউলের হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা যখন ঘেরের পানিতে মৃতদেহ ভাসতে দেখেন, তখন তারা পরিবারের কাছে খবর দেন। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, মাছের ঘেরে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্কতা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তিনি মাছ চাষিদের সতর্ক করে বলেন, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের সময় সর্বদা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আকাশজমিন / আরআর           


এ সম্পর্কিত আরো খবর