ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৫ পিএম

নওগাঁর বদলগাছি উপজেলায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর গ্রামে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এ কার্যক্রম চালাচ্ছে স্থানীয় এক চক্র।

অভিযোগ সূত্রে জানা গেছে, এলাকার সুবল ও সুনীলের পুকুর কাটার দায়িত্ব নেন একই এলাকার মিটু হোসেন, যিনি “ফেন্সি মিঠু” নামে পরিচিত। স্থানীয়দের দাবি, তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে ভেকু (খননযন্ত্র) দিয়ে দিন-রাত পুকুর খনন করে সেই মাটি ইটভাটায় বিক্রি করছেন।

স্থানীয়রা উদ্বিগ্ন যে, পুকুরপাড়ে অবস্থিত একটি কালী মন্দির মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তাদের আশঙ্কা, যেকোনো সময় পুকুরের পাড় ধসে পড়ে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিবাদ করলে স্থানীয়দের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, যার কারণে অনেকেই ভয়ে মুখ খুলতে পারছেন না।

অবৈধভাবে মাটি পরিবহনের ফলে এলাকার সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলাচলের সময় ট্রাক থেকে রাস্তায় মাটি পড়ে ধুলাবালির সৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময়ে তা কাদায় পরিণত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানাচ্ছেন, প্রশাসনের কিছু লোক ঘটনাস্থলে এসে ফেন্সি মিঠুর সঙ্গে কথা বললেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। কয়েকজন সাংবাদিকও ঘটনাটি পরিদর্শন করেছেন, তবু পুকুর খনন কার্যক্রম বন্ধ হয়নি।

অভিযোগ রয়েছে, ফেন্সি মিঠু ইতোমধ্যে অন্তত পাঁচটি পুকুর খননের দায়িত্ব নিয়েছেন, যেখানে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে বদলগাছি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত সক্রিয় পদক্ষেপ নিয়ে অবৈধ খনন বন্ধ করবে এবং মন্দির ও এলাকার সড়ককে বিপদমুক্ত করবে।


এ সম্পর্কিত আরো খবর