ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রূপগঞ্জে আগুনে বিধবার বসতবাড়ি পুড়ে ছাই ॥ ছেলে দগ্ধ


  • আপলোড সময় : মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬ সময় : ৭:১৭ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা কেরামবোর্ড মোড় এলাকায় মনোয়ারা বেগম নামে এক বিধবার বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার  (৩১) মার্চ ভোরে  আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মনোয়ারা বেগমের ছেলে আনোয়ার হোসেন(৩৪) দগ্ধ হয়েছেন।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে । বিধবা মনোয়ারা বেগম ওই এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। 

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত জানা যায়নি।  

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর