ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাজশাহীকে নতুনভাবে সাজাতে চান রাসিক প্রশাসক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৩৪ পিএম

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজশাহীকে আরও সুন্দর ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাসিকের প্রকৌশল বিভাগ আয়োজিত চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজশাহীকে গুরুত্ব দিয়ে উন্নয়নের নির্দেশনা দিয়েছেন। রাজশাহী এমনিতেই একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর, তবে এটিকে আরও আধুনিক ও বাসযোগ্য নগরীতে গড়ে তুলতে হবে। এজন্য সরকারের নির্দেশনা ও প্রচলিত আইন অনুযায়ী সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে।

মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। দলমত নির্বিশেষে সবার জন্য সমানভাবে নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পবিত্রতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়ন জোরদার করতে ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত ৯০ দিনের কর্মপরিকল্পনার আওতায় এসব কাজ সময়মতো সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। এতে নগরবাসীর ভোগান্তি কমবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

সভায় প্রশাসক চলমান উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশনা দেন এবং নতুন প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা আনার তাগিদ দেন। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কার্য সহকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বক্তারা রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সময়মতো প্রকল্প বাস্তবায়ন এবং কাজের মান বজায় রাখা গেলে রাজশাহী একটি আধুনিক ও উন্নত নগরীতে পরিণত হবে।


এ সম্পর্কিত আরো খবর