ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জে আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিনকে নিয়ে আলোচনা সভা


  • আপলোড সময় : শনিবার ০৪ এপ্রিল, ২০২৬ সময় : ৩:১৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

বরেণ্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন-এর জীবন ও কর্ম নিয়ে সিরাজগঞ্জে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় সংস্কৃত মন্ত্রণালয়-এর উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মনীষ চাকমা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল হাসান।

আলোচনা সভায় বক্তারা আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন-এর জীবন, কর্ম এবং বিজ্ঞান শিক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান লেখালেখির অন্যতম পথিকৃৎ। সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন বিজ্ঞানকে সহজ ভাষায় উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলেছিলেন। তাঁর লেখা বই ও প্রবন্ধ নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করেছে। বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী, সংগঠক ও কলামিস্ট অধ্যাপক জহুরুল হক বুলবুল। তিনি বলেন, আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন শুধু একজন বিজ্ঞান লেখকই নন, তিনি ছিলেন জ্ঞানচর্চা ও আলোকিত সমাজ গঠনের এক অনন্য প্রেরণা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবনা জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান সজ্জাদুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-মামুন হাওলাদার।

আলোচনা সভায় শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও পাঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষপর্বে আলোচনার বিষয়বস্তুর ওপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞান ও জ্ঞানভিত্তিক নানা প্রশ্নের উত্তর দেন এবং আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।



এ সম্পর্কিত আরো খবর