ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জে গাড়িতে অবৈধ তেল মজুদ, চালককে জরিমানা


  • আপলোড সময় : শনিবার ০৪ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটি স্টারিং গাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক চালককে জরিমানা করেছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) রহনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।

অভিযোগ সূত্রে জানা গেছে, রহনপুরের মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ একটি স্টারিং গাড়িতে জারকিন ও বোতলে প্রায় ১০ লিটার তেল অবৈধভাবে মজুদ অবস্থায় দেখতে পান। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবিলম্বে জানানো হলে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেন।

সরকারি আদেশ অমান্য করে তেল মজুদ রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ওই চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তবে চালকের আর্থিক অবস্থা বিবেচনা করে জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ঢেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করবেন না, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।”

স্থানীয়রা জানান, সম্প্রতি জ্বালানি তেলের বাজারে ওঠানামার কারণে অনেকেই ব্যক্তিগতভাবে তেল মজুদ রাখার চেষ্টা করছেন। প্রশাসনের এই অভিযান জনস্বার্থ রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এ সম্পর্কিত আরো খবর