ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

এলাকায় আতঙ্ক আবার বৃদ্ধি

নড়াইলের বড়কুলা গ্রামে থ্রি মার্ডারের আসামিদের জামিন


  • আপলোড সময় : রবিবার ০৫ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৫২ পিএম

নড়াইলের সিংগাশোপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে তিনজনকে হত্যার প্রধান আসামিরা জামিন পেয়েছেন। এ ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা গেছে, জামিনের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ফারজানা আক্তার। জেলা জজ দেড়মাস অনুপস্থিত থাকায় বিচারক এই আদেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাজু আহমেদ জানিয়েছেন, “আমরা বাধা দিয়েও বিচারক জামিন দিয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় কমবে না, বরং ভবিষ্যতে আরও হত্যাকাণ্ডের আশঙ্কা রয়েছে।”

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে মোঃ রুবেলের দায়ের করা হত্যার ঘটনায় বাবা-ছেলেসহ একই গ্রুপের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়। মামলায় মোট ৬৯ জনকে আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০–৪৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিহতরা হলেন—খলিল শেখ, তাঁর ছেলে তাহাজ্জত শেখ এবং প্রতিবেশী ফেরদাউস হোসেন। পুলিশের সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে গত সোমবার ভোরে খয়ের গ্রুপের আসামিরা আক্রমণ চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে খলিল শেখ, তাহাজ্জত শেখ ও ফেরদাউস হোসেন নিহত হন। একই ঘটনার অপর দিকের তসিকুর ফকিরও নিহত হন।

স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর এলাকার মানুষ আতঙ্কে আছেন। বিশেষ করে জামিনের পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসী ও পরিবারিক সদস্যরা পুলিশের কাছ থেকে নিরাপত্তা চেয়ে অনুরোধ জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। তারা আশ্বস্ত করেছেন যে, আসামিদের সঠিকভাবে আইনের আওতায় আনা হবে। তবে স্থানীয়দের মধ্যে এখনো উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন সতর্ক থাকলেও, মৃত্যুর ঘটনায় সৃষ্ট ক্ষোভ এবং বিরোধ এখনও শিথিল হয়নি। নড়াইলের বড়কুলা গ্রামের এই হত্যাকাণ্ডে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর