ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি


  • আপলোড সময় : বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ সময় : ৮:১১ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকার জমি ব্যবসায়ী হাসান মিয়ার বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্লবার(১৪ এপ্রিল)  ভোরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ।
  
প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুখালী গ্রামের হাসান মিয়ার বাড়িতে ১০/১২ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দরজা ভেঙ্গে তার বসত ঘরে প্রবেশ করে। পরে গৃহকর্তার মা খুরশিদা বেগম ও স্ত্রী তন্নীআক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তাদের হাত-পা বেঁধে লুটপাট চালায় । এদিন রাতে হাসান মিয়া বাড়িতে ছিলেন না। 

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য গত ১২ এপ্রিল একই এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে আলমগীর হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ বিপুল পরিমাণ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর