ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

রায়গঞ্জে নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৩৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীর পাড় থেকে নিখোঁজ হওয়ার একদিন পর জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে সলঙ্গা থানাধীন কালিকাপুর এলাকায় নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহের আলী আকন্দ রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে বাবু জানান, সোমবার সন্ধ্যায় জীবিকার তাগিদে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন জাহের আলী। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাতে তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

ঘটনার খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি ফুলজোড় নদীর পাড়ের একটি নির্জন এলাকায় পড়ে ছিল। ঘটনাস্থল ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। কেউ কেউ এটিকে রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছেন।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে আমরা সব দিক বিবেচনায় তদন্ত করছি।”

অন্যদিকে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি একটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের পরিবার দাবি করেছে, জাহের আলী একজন পরিশ্রমী মানুষ ছিলেন এবং তার কোনো শত্রুতা ছিল না। তাই তার এমন মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। পাশাপাশি অটোভ্যান চালকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর